বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট চরমে: সেবা বঞ্চিত ৩ লক্ষ মানুষ

Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রায় তিন লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র সরকারি ভরসা ‘৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের কারণে বর্তমানে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে জরুরি ও স্বাভাবিক স্বাস্থ্যসেবা, যার ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ অনেকগুলো পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে রয়েছে:
​বিশেষজ্ঞ চিকিৎসক সংকট: চক্ষু, অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি এবং নাক-কান-গলা (ENT) বিভাগের জুনিয়র কনসালটেন্ট পদগুলো ফাঁকা।
​প্রেষণে বদলি: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ থাকলেও তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে কর্মরত।
​ল্যাব সংকট: ৩ জন মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। ফলে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করাও দুঃসাধ্য হয়ে পড়েছে।
পরিচ্ছন্নতা ও সহায়ক কর্মী: আয়া ও পরিচ্ছন্নতা কর্মীর অভাবে হাসপাতালের পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১১টার মধ্যেই আউটডোরে রোগীর সংখ্যা ৩২০ ছাড়িয়ে গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা জাহানারা বেগম (৫০) আক্ষেপ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, সব ওষুধও মেলে না।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় এবং শিল্প-কারখানার বিপুল শ্রমিক উপস্থিতির কারণে এই হাসপাতালের গুরুত্ব অপরিসীম। স্থানীয় সচেতন মহল দ্রুত জনবল নিয়োগ দিয়ে গজারিয়াবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।


More News Of This Category