বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

টেকনাফে অবৈধ সশস্ত্র বাহিনীর হামলা ও লুটপাটের অভিযোগ, নারী আহত

Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

টেকনাফ প্রতিনিধি কামরুল ইসলাম।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোইক্ষং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকায় অবৈধ সশস্ত্র বাহিনীর হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ , বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে মো: হারুনুর রশিদ (পিতা: আবুল কালাম), মো: আব্দুল্লাহ (পিতা: আবুল কালাম) ও রাজিয়া বেগম (স্বামী: আব্দুল্লাহ)সহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
গুলির আঘাতে আব্দুল আজিজের স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।
এ বিষয়ে টেকনাফ থানার পক্ষ থেকে জানানো হয়, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category