বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

GNN TV24 LTD. এর নির্বাহী পরিচালক হিসেবে শাহীন মন্ডলের নিয়োগ

Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

অনলাইন নিউজ পোর্টাল GNN TV24 LTD. (Global News Network TV24)-এর নির্বাহী পরিচালক (Executive Director) পদে নিয়োগ পেয়েছেন- গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা উপজেলার কৃতি সন্তান- মোঃ শাহীন মন্ডল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। নিয়োগপত্র সূত্রে জানা যায়, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন ঘটনার ওপর বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্যে পরিচালিত GNN TV24-এর সার্বিক প্রশাসনিক, নীতিগত ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক। পাশাপাশি সংবাদ নীতি ও পেশাগত নৈতিকতা নিশ্চিতকরণ, ডিজিটাল ও বার্তা টিমের সমন্বয় সাধন, কনটেন্ট উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিবেচনায় এনে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এ নিয়োগ ২০ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এবং প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র ও নীতিমালার আওতাভুক্ত থাকবে। GNN TV24 কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, মোঃ শাহীন মন্ডলের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী অনলাইন গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে। নবনিযুক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহীন মন্ডল দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category