বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline :
সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

বিদ্যুৎ ফাউন্ডেশনের উদ্যোগে সুলভ মূল্যে নিত্যপণ্য ও বহুমুখী মানবসেবামূলক কার্যক্রম শুরু

Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যুৎ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবং মেসার্স মা রোকেয়া এন্টারপ্রাইজ-এর ডিলার মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণসহ একাধিক মানবসেবামূলক কার্যক্রম চালু করা হয়েছে।

এই উদ্যোগের আওতায় চাল, ডাল, তেল, লবণ, চিনি, ময়দা, কসমেটিকস আইটেমসহ দৈনন্দিন প্রয়োজনীয় সকল ধরনের পণ্য বাজারদরের তুলনায় কম মূল্যে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা এবং আইনি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিদ্যুৎ ফাউন্ডেশনের এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—দীর্ঘমেয়াদি আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এর মধ্যে রয়েছে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, গার্মেন্টস প্রশিক্ষণ, পশু পালন প্রশিক্ষণ এবং ভিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পরিচালক মোঃ নুর জামাল মিয়া। তাঁর দক্ষ পরিচালনা ও পরিকল্পনার মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া মোঃ জামান মিয়া-এর সার্বিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগ আরও গতিশীলতা লাভ করেছে।

বিদ্যুৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি লোক এবং প্রতিটি পরিবার যেন এই সেবা ও পণ্য পায়—সেই দায়িত্ব সম্পূর্ণভাবে ফাউন্ডেশন গ্রহণ করেছে। সমাজের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিদ্যুৎ ফাউন্ডেশনের এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category