বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজঃ / ৩৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজঃ ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দীন আহম্মেদ,ক্যাপ্টেন (অবঃ)মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে ।জাতীয় চার নেতা এবং ১৯৭৫-এর ৭ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফসহ নিহত মুক্তিযুদ্ধাদের স্বরনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে জেল হত্যা দিবস পালন এবং মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন উপলক্ষে নিউইউয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্রজায় রবিবার,২ নভেম্বর ২০২৫,বিকাল ৪টায় এক শোক র‍্যলি ও মানববন্ধনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে । উল্লেখ্য,১৯৭৫-এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ, এএইচএম কামরুজ্জামান এবং এম মনসুর আলীকে হত্যা করে সামরিক সৈরশাসক এবং ৭ নভেম্বর মুক্তিযোদ্ধদ্দের সেক্টর কমান্ডার খালেদ মোশারফসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয় | ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস স্বরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমুহের উদ্যোগে র‍্যলি ও মানববন্ধনে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।খবর বাপসনিউজ।
সভায় নিহত জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধা সৈনিকদের স্বর্গীয় আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জানানো হবে ।এতে সকল প্রবাসীদের অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজয়দের পক্ষ থেকে ।এ উপলক্ষে গত রবিবার,২৬ নভেম্বর নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা ড.প্রদিপ রজ্ঞন কর ও পরিচালনা করেন দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ।সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহসভাপতি টি.মোল্লাহ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি আবুল কাশেম ভূঁইয়া ,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম,মাসুদ দেওয়ান ও শাহ ফাতিন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category