রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

সাঘাটায় জাপার দুর্গে ভূমিকম্প: ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ আতাউর রহমান সরকার

Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান | স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে কার্যত ‘ভূমিকম্প’ সৃষ্টি হয়েছে। দলটির শীর্ষ নেতা, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিক আতাউর রহমান সরকার আতা প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।
আতাউর রহমান সরকারের সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
আতাউর রহমান সরকার আতা গাইবান্ধার রাজনীতিতে একজন সুপরিচিত ও ‘হেভিওয়েট’ নেতা হিসেবে পরিচিত। তিনি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। তার মতো প্রভাবশালী নেতার দলত্যাগকে সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে বিএনপিতে বরণ করে নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও আতাউর রহমান সরকারের দলত্যাগের ফলে সেই দুর্গের ভিত্তি নড়ে গেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এই দলবদল আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


More News Of This Category