বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

শোক সংবাদ: অন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল কাফি আর নেই

Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :-০৯-০২-২৬ইং
বাংলাদেশ অন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য এবং শ্রমিক অঙ্গনের পরিচিত মুখ আব্দুল কাফি আর নেই। গতকাল রবিবার রাত ৯:০০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল কাফি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রমিক নেতা-কর্মী এবং পরিবহন সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১১ টায় তাঁর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।জানাজা নামাজে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আতাউর রহমান ভাগিনা,প্রচার সম্পাদক মাসুদ রহমান এবং গোলাবাড়ি শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান সহ আন্ত:জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে অন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় আন্ত:জেলা ট্রাক পরিবহনের সভাপতি রাসেল মন্ডল বলেন আব্দুল কাফি ছিলেন একজন নিবেদিত শ্রমিক নেতা। তাঁর মৃত্যুতে আমরা এক দক্ষ সংগঠক ও অভিভাবককে হারালাম।”
আন্ত:জেলা ট্রাক পরিবহনের সাধারণ সম্পাদক মিন্টু খান বলেন, তার মৃত্যুতে আমাদের ইউনিয়ন একজন দক্ষ, অভিজ্ঞ এবং একনিষ্ঠ অভিভাবককে হারালো। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে এবং সংগঠনের শক্তিশালী ভিত গঠনে যে অবদান রেখে গেছেন, তা আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


More News Of This Category