বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

লালমনিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত: যুবকের চার মাসের কারাদণ্ড

Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আরমান হোসেন রাজু
লালমনিরহাটের পাটগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন তানভীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটগ্রাম উপজেলা।
সাজাপ্রাপ্ত যুবকের নাম রানা ইসলাম (২৩)। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে রানা ইসলাম আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। সে সময় শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন তিনি এক ছাত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নজরে এলে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত যুবক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


More News Of This Category