সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২”

Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কারখানার ম্যানেজার ও ফোরম্যান গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় অবস্থিত “বি.এল.ও ওয়্যার অ্যান্ড নেইল ইন্ডাস্ট্রিজে এই ঘটনা ঘটে।

অভিযোগকারী দাবি হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মূল দলের সভাপতি এডভোকেট হুমায়ন আহমেদ । তার নির্দেশে তার আপন ছোট ভাই কাজল ও তার ভাতিজা নিশাত এই চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা ১৫ – ২০ জন সন্ত্রাসী নিয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, ম্যানেজার অলিউল্লাহ (২৪) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে আঘাত করে, এবং ফোরম্যান জুলহাস (৫০)কেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।


More News Of This Category

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মকবুল হোসেন সিনেমার রিপোটার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৩ মে রবিবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে র‌্যালি ও বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক প্রফেসর ননী গোপাল সরকার। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সিনিয়র সাংবাদিক অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হিসরকার,সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল,মেহেদী হাসান,সম্পাদক ও প্রকাশক ডেইলি নেত্রনিউজ,সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক মনিরুল ইসলাম,সাংবাদিক হাবীবুর রহমান,মাহবুব আলম, রফিক প্রমুখ। সুমন আহমেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন