শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ চরভদ্রাসনে ইয়াবা সেবনকালে অভিযান, একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা মাইনুল ইসলাম রাজু নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর কারাদণ্ড ও জরিমানা মোঃ সারোয়ার হোসেন অপু

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) জেলার মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে মুক্তাগাছা উপজেলার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

একই দিনে কোতোয়ালী মডেল থানার সুতিয়াখালী বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকার মো. আশরাফুল (২৬) এবং কোতোয়ালী থানার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শেষ মোড় এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category