শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline :
মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ চরভদ্রাসনে ইয়াবা সেবনকালে অভিযান, একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান সড়কের বেহাল দশায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা মাইনুল ইসলাম রাজু নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর কারাদণ্ড ও জরিমানা মোঃ সারোয়ার হোসেন অপু

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান
রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার দাবি

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে তারা একচুলও সরে যাবেন না এবং এ দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় নেতারা বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট বাস্তবায়নের দাবি থেকে আমাদের সরিয়ে নিতে নানা ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জাতির সঙ্গে বেঈমানি করতে পারি না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে সরকারকে বাধ্য করব। আবু সাঈদের রক্তে ভেজা রংপুরের মাটিতে দাঁড়িয়ে আবারও সেই অঙ্গীকার করছি।”
তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।

তিস্তা ইস্যুতে সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা রক্ষার নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য “১০ টাকাও বরাদ্দ রাখা হয়নি”।
তিনি বলেন, “আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না। বাস্তব পদক্ষেপ দেখতে চাই। বর্তমান সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।”

সীমান্ত হত্যা ও কথিত পুশইন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী ভারতের কর্মকাণ্ড নিয়ে সীমান্তজুড়ে উদ্বেগ তৈরি হলেও সরকার নীরব রয়েছে।
তিনি দাবি করেন, সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও প্রতিরোধে ভূমিকা রাখছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর থেকে তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি আসেনি।
তিনি বলেন, “চীন সফরের অর্জন শূন্য। তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমরা কোনো প্রতিশ্রুতি পাইনি।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের ভেতরে রাজনৈতিক ঐক্য ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা অর্জন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, সরকার অর্থনীতি, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান এবং সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি গণভোট, জুলাই সনদ এবং নিজেদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। অতীতের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর উদাহরণ টেনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি বিএনপিকে আগেও ভোগ করতে হয়েছে।
তিনি বলেন, “যে গণঅভ্যুত্থান ও সংস্কারের দাবির কারণে বিএনপি আজ ক্ষমতায় এসেছে, সেই গণভোটের সঙ্গেই তারা প্রতারণা করেছে।”

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে বিদ্যুৎ সংকট, কর্মসংস্থানের অভাব এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। জাতীয় বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো কার্যকর রূপরেখা নেই বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষায়, ব্যাংক খাত সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা কিংবা কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা নেই।
রংপুর বিভাগের প্রতি বরাদ্দ বৈষম্যের অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রথম বাজেটে রংপুরবাসী প্রত্যাশিত গুরুত্ব পায়নি। তার দাবি, রাজনৈতিক কারণে রংপুর বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “রংপুরে বড় কোনো উন্নয়ন প্রকল্প নেই। সরকারি দলের নির্বাচনী এলাকাগুলোতে বরাদ্দ গেলেও বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা রংপুর বিভাগ বঞ্চিত হয়েছে।”

সমাবেশে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি অভিযোগ করেন, ভারত থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
সমাবেশে নাহিদ ইসলাম জানান, গণভোটের রায়, জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

এছাড়া সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, এনসিপি রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য দেন।


More News Of This Category