বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

মোহনগঞ্জ দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে বন্ধের দাবি স্থানীয় বাসী

Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ আল ফরিদ মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের একটি বাসায় সাফিয়া আক্তার (৪০) নামে এক নারী কর্তৃক পরিচালিত দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত রবিবার পৌর শহরের ৮০ জন ব্যক্তি সাফিয়ার বিরুদ্ধে নেত্রকোনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন তারা।অভিযোগ সূত্রে জানা গেছে, সাফিয়া কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের একটি বাসায় বসবাস করছেন। তিনি বিভিন্ন জায়গা থেকে নারী এনে তার বাসায় দেহ ব্যবসা করানোর পাশাপাশি রাতদিন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেন। এছাড়াও তার বাসায় রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। ফলে বেড়েছে বখাটে ও মাদকসেবীদের অস্বাভাবিক উৎপাত। এতে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মোহনগঞ্জ থানার পূর্বপাশে আমেনা নামে আরেক নারীও একইভাবে দীর্ঘদিন ধরেই এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অসামাজিক কর্মকান্ডের কারণে শহরের স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছেন। অভিযুক্ত নারীদেরকে বিগত দিনে পুলিশ গ্রেফতার করলেও পরে তারা জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়াভাবে এমন কর্মকান্ড পরিচালনা করছেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন অসামাজিক কার্যকলাপ বন্ধ করা না গেলে দ্রুত সামাজিক অবক্ষয় দেখা দিবে। তাই তারা পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। যা নিয়ে পুলিশের সাথে কথা বলে যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হবে।জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউএনওর সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে ব


More News Of This Category