বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা

Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা রাজিব আহসান-এর সমর্থনে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

অদ্য ৮ ফেব্রুয়ারি, রোজ রবিবার বিকাল ৩টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব রাজিব আহসান।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন,
“আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে মেহেন্দিগঞ্জের গায়ে যে ‘অবহেলিত’ তকমা লেগে আছে, ইনশাআল্লাহ সেই অবহেলা আর থাকবে না। আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মেহেন্দিগঞ্জের ন্যায্য অধিকার আমরা আদায় করে নেব।”
তিনি আরও বলেন,
“আপনারা জানেন, গত ৪ তারিখ বরিশালে অনুষ্ঠিত সমাবেশে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ভোলা-বরিশাল সেতু নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা চেষ্টা করবো যেন সেই সেতু প্রকল্পের সঙ্গে মেহেন্দিগঞ্জের যোগাযোগও সংযুক্ত হয়।”

বিগত সময়ের উন্নয়ন বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন,
“দীর্ঘদিন ধরে এই এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে যেখানে যেভাবে রাস্তা নির্মাণসহ উন্নয়ন প্রয়োজন, সেভাবেই কাজ করার চেষ্টা করবো—ইনশাআল্লাহ।”

জনসভায় মেহেন্দিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে স্লোগান ও উৎসাহে।


More News Of This Category