বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার

নরসিংদীর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের
শিক্ষার্থীদের সুস্থ ধারার জীবনযাপনে উদ্বুদ্ধ করতে, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পূর্বাহ্নে নরসিংদী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ, নরসিংদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজমীরা পারভীন, কো-অর্ডিনেটর, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী পরিদর্শক জনাব মোঃ মোফাজ্জল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ মোবারক হোসেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মাদক থেকে দূরে থাকার শ্রেষ্ঠ উপায়। তারা স্কুল প্রাঙ্গণকে মাদকমুক্ত রাখতে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন: একটি সমৃদ্ধ জাতি গঠনে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকা অপরিহার্য। শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমেই একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ নিশ্চিত করা সম্ভব। কৌতূহল থেকেই অনেক সময় মাদকাসক্তির শুরু হয়। এই মরণনেশা থেকে দূরে থাকতে খেলাধুলা এবং সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে। আমরা চাই আমাদের সন্তানরা যেন সুস্থ পরিবেশে বেড়ে ওঠে। পুলিশের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে একেকজন অতন্দ্র প্রহরী হতে হবে।

সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করে। অতপর শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা লিফলেট ও উপহার প্রদানের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category