বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

মহিষাবান ৯ নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার মহিষাবান ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভাইস চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত ৯ ডিসেম্বর দুপুরে মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অন্যান্য মেম্বারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ছিল এমতাবস্থায় ৯ নং ওয়ার্ড মেম্বার টপি অন্য রুম থেকে এসে অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখী আচরণ করে এবং দুজনের কথা কাটাকাটি এক পর্যায়ে এই মারধরের ঘটনাটি ঘটে। অভিযোগকারী মহিলা ভাইস চেয়ারম্যানের দাবি টপি মেম্বার এলাকার একটি উন্নয়ন প্রকল্প নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

মারধরের ফলে ভাইস চেয়ারম্যান গলায় আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে অন্য মেম্বার ও পরিষদের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পরপরই মহিলা ভাইস চেয়ারম্যান গাবতলী মডেল থানাতে গিয়ে ৯ নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ ও সাক্ষীদের নাম উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন চেয়ারম্যানের আব্দুল মজিদ বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলাম না। অন্যান্য মেম্বারদের মাধ্যমে ঘটনাটি জানতে পারি,একজন প্রতিনিধি হয়েও একজন মহিলা সহকর্মীর ওপর এভাবে হামলা করা অত্যন্ত নিন্দনীয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category