বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বালিয়াকান্দিতে নির্বাচনে ডিউটি প্রলোভন দেখিয়ে ৬৫ জনের সাথে প্রতারণার অভিযোগে প্রতারক জনতার হাতে আটক

Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে প্রতারিতরা আখের আলী নামে ওই প্রতারককে আটক করেছে। আখের আলী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে।
ভুক্তভোগীরা বলেন, গত ১০ দিন পুর্বে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় আনসার ও ভিডিপিতে নির্বাচনী ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে হাতিয়ে নেন। ডিউটির কোন কাগজপত্র না আসলে তাদের সন্দেহ হয়। মঙ্গলবার বিকালে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে জনতা তাকে আটক করে।
গোসাই গোবিন্দপুরের ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে আনসারের ডিউটি দেওয়ার কথা বলে কিন্তু ডিউটি দেয়নি।
অভিযুক্ত আখের আলী ৬৫ জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ডিউটি দেওয়ার কথা বলে টাকা নিয়ে মধুখালী উপজেলা কমান্ডার লুৎফর রহমানের কাছে দিয়েছেন। তিনি ডিউটি দেননি। এখন আমাকে আটক করেছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফর রহমান বলেন, আখের আলী কাছ থেকে আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আমি কোন টাকা নেয়নি। তার অভিযোগ সঠিক নয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, প্রতারককে দ্রুত পুলিশের সোপর্দ করা হোক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category