রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বরিশাল–১ আসনের এমপি এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়ার সৌজন্য সাক্ষাৎ

Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী বিএনপি নেতা ও বরিশাল–১ আসনের নির্বাচিত এমপি গোলাম কিবরিয়া তালুকদার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গৌরনদী–আগৈলঝাড়া এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে গোলাম কিবরিয়া তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এ সময় তাঁরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. মাইনুল ইসলাম মানু, বিশিষ্ট কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন। গোলাম কিবরিয়া তালুকদারের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

এ সময় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ইউরোপ বিএনপির নেতা মেহেদী হাসান উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।


More News Of This Category