ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।
রৌনাক খান
সরাইল- বিজয়নগর প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। শনিবার ২১শে নভেম্বর বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের একটি দল মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা কার্টুন গুলো তল্লাশি করে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টম জমা দেওয়ার প্রক্রিয়া চলছে । বিজিবি জানায় সরাইল ব্যাটেলিয়নের ২৫ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে চোরাচালানির পণ্যের মোট জব্দ মূল্য দাড়িয়েছে ১১২কোটি ৩৪ লাখ ৬১হাজার ৫৭১ টাকা এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা।
এর মধ্যে ২৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলবে।