রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline :
“আমি নিজেই দোষী” ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ। করন দর্শনের নোটিশ করেছেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন রুহুল আমীন নগরী,,, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিষ্টিতে বিষের অভিযোগে ভেঙে গেল বিয়ে, আতঙ্কে ফিরলেন বর। নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার।

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি। আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা।ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়, সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।

প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন, আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।

সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে। মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category