রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline :
“আমি নিজেই দোষী” ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ। করন দর্শনের নোটিশ করেছেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন রুহুল আমীন নগরী,,, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিষ্টিতে বিষের অভিযোগে ভেঙে গেল বিয়ে, আতঙ্কে ফিরলেন বর। নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার।

মিষ্টিতে বিষের অভিযোগে ভেঙে গেল বিয়ে, আতঙ্কে ফিরলেন বর।

Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিষ্টিতে বিষের অভিযোগে ভেঙে গেল বিয়ে, আতঙ্কে ফিরলেন বর।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার মোহনগঞ্জ (নেত্রকোণা)।

সাজানো হয়েছিল গোটা বাড়ি। উঠোনজুড়ে আত্মীয়স্বজনের কোলাহল, রান্নাঘরে ব্যস্ততা, আর বিয়ের মঞ্চে অপেক্ষা করছিলেন কাজি। আর কিছুক্ষণ পরেই চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুভ লগ্নের ঠিক আগমুহূর্তে এক টুকরো মিষ্টিকে ঘিরে আনন্দের বিয়েবাড়ি মুহূর্তেই বদলে গেল আতঙ্কে।

ঘটনাটি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের শান্ত গ্রাম বসন্তিয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রাম থেকে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন বর তাওফিকুর রহমান। কনে সাদিয়া আক্তারের সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল।

বরপক্ষের ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগমুহূর্তে বোরকা পরা এক তরুণী মিষ্টি হাতে বরের কাছে আসেন। তিনি বলেন, এই মিষ্টি শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।

বরের পাশে বসে থাকা তার চাচাতো ভাই বজলুর রহমান জানান, মিষ্টি মুখে দিতেই তাওফিকুর তাতে অস্বাভাবিক গন্ধ পান। এরপর মিষ্টিটি পরীক্ষা করে তাদের সন্দেহ হয়, এতে বিষাক্ত কিছু মেশানো হয়েছে। তাদের আরও দাবি, ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখা গিয়েছিল।

বিষয়টি জানাজানি হতেই ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরা বলছেন, ওই তরুণীকে তারা চেনেন না।

আতঙ্কিত বরপক্ষ তাওফিকুরকে নিয়ে ছুটে যান মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর হাসপাতালে আসেন। তিনি মিষ্টিটি খাননি। তবে আতঙ্কে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা কথা। স্থানীয়দের মধ্যে এমন অভিযোগ শোনা যাচ্ছে, বর পছন্দ না হওয়ায় কনে নাকি এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদারও লোকমুখে এমন কথা শুনেছেন বলে জানিয়েছেন। তবে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেননি।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ পর্যন্ত বিয়ে না করেই কনের বাড়ি ছাড়েন বর ও বরযাত্রীরা। ফুলে সাজানো বিয়েবাড়ি রেখে যায় শুধু প্রশ্ন আর নিস্তব্ধতা।

কে সেই বোরকা পরা তরুণী? তার হাতে সত্যিই কি কীটনাশকের বোতল ছিল? মিষ্টিতে আদৌ বিষ মেশানো হয়েছিল, নাকি এটি নিছক সন্দেহ? আর কনেকে ঘিরে যে অভিযোগ উঠেছে, তার পেছনে কতটুকু সত্যতা রয়েছে?

একটি কথা পরিষ্কার — কাউকে পছন্দ না হলে বিয়েতে অসম্মতি জানানোর পূর্ণ অধিকার তার রয়েছে। বিয়ে কোনো জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্ক নয়। তবে কাউকে বিপদে ফেলার মতো কোনো অপরাধ ঘটে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া জরুরি।

সবাই চায়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেদিন বিয়েবাড়িতে আসলে কী ঘটেছিল, সেই প্রকৃত সত্য সামনে আসুক।


More News Of This Category