রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline :
“আমি নিজেই দোষী” ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ। করন দর্শনের নোটিশ করেছেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে বিজিবির অভিযানে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন রুহুল আমীন নগরী,,, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিষ্টিতে বিষের অভিযোগে ভেঙে গেল বিয়ে, আতঙ্কে ফিরলেন বর। নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার।

“আমি নিজেই দোষী”

Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

“আমি নিজেই দোষী”

কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।

আমার জীবনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়,
আমি নিজেই দোষী —
তবুও দোষ দিই না কাউকে,
নিজের ভুলের খাতাটা নিজেই খুলে বসি।

কত স্বপ্ন ভেঙে গেছে মাঝপথে এসে,
কত আপন মানুষ পর হয়ে গেছে,
তবুও আমি কারো নামে নালিশ করি না,
কারণ আমি জানি —
আমার গল্পের ভিলেনটা আমি নিজেই।

দিনকাল খারাপ যায়, যাক —
রাতগুলো দীর্ঘ হয়, হোক —
চোখে জল আসে, আসুক —
তবুও আমি বরাবরই হাসি-খুশি থাকি।

কারণ এই হাসিটাই আমার শেষ অস্ত্র,
এই হাসিটাই আমার বর্ম,
লোকে ভাবে আমি খুব সুখে আছি,
লোকে জানে না —
হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে রাখি।

আমি ভেঙে যাই, আবার নিজেই জোড়া লাগাই,
আমি হেরে যাই, আবার নিজেই উঠে দাঁড়াই,
আমার কান্না দেখার কেউ নাই,
তাই কান্নাটাকেও হাসি দিয়ে ঢেকে রাখি।

সুতরাং আমায় নিয়ে ভেবো না তুমি,
আমি দোষী হয়েও দিব্যি ভালো আছি,
দুঃখেরাও আমায় ছুঁতে পারে না আর,
কারণ আমি দুঃখের সাথেই বন্ধুত্ব করে ফেলেছি।


More News Of This Category