বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

নীলফামারী -৩ আসনে জনগণের আস্থার প্রতীক ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট ও পরিবর্তনের প্রত্যয়

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

‎
‎ জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
‎
‎নীলফামারী-৩( জলঢাকা ) আসনে বিএনপির মনোনয়ন প্রতাশী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির- জলঢাকা উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যেই ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট স্থানীয় রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ তার নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। দলের দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের পাশে থেকে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং
এলাকার সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই তিনি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। নানা প্রতিকূলতা, নির্যাতন ও অন্যায়ের মুখেও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ। ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে নীলফামারী -৩ জলঢাকা আসনটিকে আমি একটি মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নীলফামারী-৩ আসনের সাধারণ জনগণের কাছে ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট ইতিমধ্যে একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে তিনি হয়ে উঠতে পারেন নীলফমারী -৩ আসনের জনগণের আস্থার সত্যিকারের প্রতীক।


More News Of This Category