সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় বিদেশ পাঠানোর নামে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে থানায় এজাহার* শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন । শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাদিকার ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস এর চেয়ারম্যান ও সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নেতা জনাব মাহাবুবুল ইসলাম এর কিছু কথা।

নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে ধানমন্ডিবাসীর একুশে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
রাজধানীর ধানমন্ডিতে নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণ থেকে “অমর একুশে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি” অনুষ্ঠিত হয়।
“আমরা ধানমন্ডিবাসী” ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিচারণ, পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ধানমন্ডিবাসী সংগঠনের সভাপতি দিদার হোসেন পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুর মোহাম্মদ বাপ্পি। পরিবেশ সুরক্ষা বিষয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ রবিউল আলম রবি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম টুব্বুস, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রভাষক মোঃ আব্দুল আলীম, বিভিন্ন সাইক্লিস্ট, পরিবেশবাদী ও সচেতন নাগরিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category