রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম

Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মিয়া।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতীক হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, দূরদর্শিতা ও দৃঢ় নেতৃত্বে দেশে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ও অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে।

আব্দুর রহিম মিয়া বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে অর্জিত এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের তরুণ প্রজন্ম আজ একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও কর্মসংস্থানসমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাস্তবায়িত হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের প্রতি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সবশেষে আব্দুর রহিম মিয়া প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্র পরিচালনা কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


More News Of This Category