রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সতর্ক পাহারা: জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি

Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ভোটকেন্দ্রগুলোতে পাহারার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোরতাজুল করিম বাদরু এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম কে মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নেন।

নেতৃবৃন্দ জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। তারা বলেন, “যাতে কোনো পক্ষ থেকে নাশকতা, বিশৃঙ্খলা বা ভোট কারচুপির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

ভোটকেন্দ্র পরিদর্শনকালে নেতারা ভোটারদের সাথে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

সার্বিকভাবে ঢাকা মহানগরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category