রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

‎চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতেহার ঘোষণা

Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে নায়েবে আমির ড.মিজানুর রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন। ‎ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১১টি খাতের আওতায় ৫৫ টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করা হবে বলে অঙ্গীকার করেন তিনি। ‎ইশতেহারে মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

‎এছাড়া পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

‎বিজয়ী হলে সংশ্লিষ্ট সকলে সহযোগিতা নিয়ে ৫৫ দফার ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।‎জামায়াত নেতা মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, শাহ আলম, গোলাম কবির গোপাল,  উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতে আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ  জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


More News Of This Category