সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাটগ্রাম থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট। নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ। বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ বোনের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ খেওয়াছড়ি, বালুচড়া ও পাতাবাড়ি গ্রাম সমন্বয়ে নতুন CDC কমিটি গঠন কামাল উদ্দিন জয় | কক্সবাজার জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার। সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন, ভলিবল খেলার উদ্বোধন, আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধির উপর হামলা
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মোঃ একরামুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।

সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন তরুণ-যুবকের মাঝে ১ লাখ করে মোট ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণার্থিদের মাঝে এসব চেক বিতরণ করেন ও শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান।


More News Of This Category