বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

গাবতলীর নেপালতলীতে সিএনজি চালক ও সাংবাদিকের ওপর হামলা

আরাফাত রহমান স্টাফ রিপোর্টার বগুড়া / ১১৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার বগুড়া

একই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক আক্রান্ত, থানায় দুইটি পৃথক অভিযোগ।

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলীতে এক সিএনজি চালককে মারধর এবং সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত দুইজনই গাবতলী থানায় পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নেপালতলী বাজার স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নেপালতলী বাজার স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

ওইদিন সকালে স্থানীয় সিএনজি চালক মোঃ রিপন মন্ডল (৩৫), পিতা-মোঃ ছালেক মন্ডল, সাং-নেপালতলী মধ্যপাড়া, ইউনিয়ন-নেপালতলী, থানা-গাবতলী, জেলা-বগুড়া, তার সিএনজি রিজার্ভ করে ছয়জন মহিলা যাত্রীসহ একজন রোগী নিয়ে যাচ্ছিলেন। পথে একই এলাকার মোঃ ফারুক (৪০), পিতা-মৃত কোরমান আকন্দ, সিএনজিতে উঠতে চাইলে রিপন মন্ডল তাকে বলেন,ভাই, আমার সিএনজিতে যাত্রী ও রোগী আছে, আপনি অন্য গাড়িতে যান।এ কথা বলায় ফারুক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় রিপনকে গালিগালাজ করে।

পরে বিকেলে রিপন মন্ডল নেপালতলী স্ট্যান্ডে ফিরে আসলে ফারুক ও তার সহযোগী মোঃ খোকন মিয়া (৪০), পিতা অজ্ঞাত, উভয়ে মিলে রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা রিপনকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার পরনের কাপড় টেনে শ্লীলতাহানিরও চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার সংবাদ অনলাইন পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি মোঃ রাব্বী হাসান (৩১), পিতা-মোঃ খলিল সরকার, সাং-জয়ভোগা উত্তরপাড়া, ইউনিয়ন-নাড়ুয়ামালা, থানা-গাবতলী। তিনি সাংবাদিক হিসেবে ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে ফারুক ও খোকন ক্ষিপ্ত হয়ে তার ওপরও হামলা চালায়। তারা সাংবাদিক রাব্বী হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে।

রাব্বী হাসানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত সাংবাদিক ও সিএনজি চালককে স্থানীয়রা গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন।

আহত সাংবাদিক রাব্বী হাসান বলেন,আমি শুধুমাত্র ঘটনাটির ভিডিও ধারণ করছিলাম, যেন সত্য ঘটনা প্রকাশ পায়। কিন্তু তারা আমার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।আহত সিএনজি চালক রিপন মন্ডল বলেন,শুধু সকালে কথা কাটাকাটির কারণেই বিকেলে তারা আমাকে মারধর করেছে। আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছি।দু’জনই গাবতলী থানায় পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন,অভিযোগ দুটি হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category