রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

গাইবান্ধা-৫ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের মাঠে তিন প্রার্থীই আলোচনার শীর্ষে

Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জমে উঠেছে তীব্র নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা। এ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে কার্যত তিন প্রার্থীর মধ্যেই লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এগিয়ে থাকা প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ এবং স্বতন্ত্র প্রার্থী মো. নাহিদুজ্জামান নিশাদ।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই এই তিন প্রার্থীর প্রচারণা হাড্ডাহাড্ডি হচ্ছে। প্রতিদিনই এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ ও পোস্টার-ব্যানারে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্য প্রার্থীদের তেমন সক্রিয় প্রচারণায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাধারণ ভোটারদের মাঝেও এখন এই তিন প্রার্থীকে ঘিরেই আলোচনা বেশি। অনেক ভোটারের ধারণা, এবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী এই তিনজনের মধ্য থেকেই আসবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাইবান্ধা-৫ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় নির্বাচনি ফলাফলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


More News Of This Category