রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

গাইবান্ধায় নির্বাচন উপলক্ষে র‍্যাব এর নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে র‍্যাব-১৩, গাইবান্ধা তথা রংপুর অঞ্চলের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিশেষ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং করেন গাইবান্ধা অঞ্চলের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম। এ সময় র‍্যা্যাব-এর ১৩ অধীনে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা অঞ্চলের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন হতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বিভিন্ন নির্বাচনে র‍্যাব নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ভূমিকা পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের র‍্যাব-১৩ এর আওতাধীন এলাকার বিভিন্ন ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৩ কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন আগামীকাল ১২/০২/২০২৬ ইং তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র‍্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪ হাজার ৬’শ ২০টি ।

র‍্যাব-১৩ এর আওতাধীন বিভিন্ন জেলায় র‍্যাবের ৬৪টি টহল দল, দুইটি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র‍্যাব-১৩ এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েন কৃত টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন। র‍্যাব-১৩ এর মোবাইল ও স্ট্রাইকিং টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে।

এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ও জোরদার করা হবে। র‍্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। এছাড়া, র‍্যাব ১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

এছাড়াও, র‍্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হবে।

পাশাপাশি, র‍্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে। র‍্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করে যাবে।

এছাড়াও, ‘সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র‍্যাব-১৩ কাজ করে যাবে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র‍্যাব-১৩ এর প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।

নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব-১৩, রংপুর বলিষ্ঠ ভূমিকা পালন করবে।


More News Of This Category