মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline :
প্রতারক চক্র হইতে সাবধান। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদুল আজাহা শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ। দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে । গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেকজন মাদক সেবনে আটক। জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ।

ক্যান্সার আক্রান্ত রিক্সাচালকের সহায়তায় এগিয়ে আসলেন সমাজকর্মী ইউসুফ দেওয়ান

মোঃ দুলাল সরকার , মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মোঃ দুলাল সরকার , মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয়ন প্রকল্পের
বাসিন্দা এক কন্যা জনক সন্তানের আটোরিক্সা চালক জসিম উদ্দীন মরণব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

খোঁজ নিয়ে তার নিকট আত্মীয় সূত্রে জানা যায়, চিকিৎসকরা জানিয়েছেন জসিম উদ্দীনের সুস্থতার জন্য প্রয়োজন অনেক টাকার।পরিবারের আয়ের একমাত্র সম্বল অটো রিকশা বিক্রি করে তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তী চিকিৎসার জন্য তিনি শূন্য প্রায়। তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার জন্য আহ্বানের ভিত্তিতে ক্যান্সার আক্রান্ত জসিম উদ্দীনের চিকিৎসা সহায়তায় সুদূর প্রবাস থেকে এগিয়ে আসেন ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী সমাজকর্মী ইউসুফ আলী দেওয়ান।

আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের আহ্বান

আজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় ইউসুফ আলী দেওয়ানের বড় ভাই ভবেরচর ইউপি ০৮ নং ওর্য়াডের মেম্বার আশ্রাফ আলী দেওয়ান ক্যান্সার আক্রান্ত জসিম উদ্দিনের পিতা আলেক মিয়ার কাছে নগদ অর্থ প্রদান এবং ভবিষ্যৎ চিকিৎসায় আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের স্বপন মুন্সী, হুমায়ূন রশিদ দেওয়ান, বাবুল দেওয়ান, নূরে আলম ভূঁইয়া কিরন,আবুল হোসেন ও শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category