রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু

Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় শুরু হয়েছে উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসর। টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই সাংবাদিক আবুল কাশেম এবং আয়োজনে রয়েছে উনচিপ্রাং ক্রিকেট একাডেমি, হোয়াইক্যং, টেকনাফ, কক্সবাজার।

রাতের আলোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি হাফেজ ওসমান, বিএনপি নেতা জনাব এনায়েত উল্লাহ, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা জনাব খোরশেদ আলম, ক্রীড়া পরিষদের অর্থ সম্পাদক নাসির উদ্দিন, টনটন মালিক সমিতির প্রতিনিধি জনাব আব্দুর রহিম, ডালিম আবু বক্কর সিদ্দিক, জামায়াতে ইসলামীর নেতা আজিজুল ইসলাম বাচ্চা, জামায়াত নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন ক্রিকেট প্রতিভা গড়ে তুলতে উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করছে। প্রতিদিন রাতে আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং সফল আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান।


More News Of This Category