বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline :
এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম): 15/10/2026 মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷

উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি নিহত ও আহত পরিবারের পাশে বিএনপি পরিবার

ঢাকা মহানগর প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

উত্তরা ঢাকা ;

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সহমর্মিতা ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে গিয়ে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত সারিয়া আক্তারের পরিবার এবং আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিএনপি পরিবার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মানবিক এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান, মহানগরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন আফাজ, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতি মিয়া, রফিক মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপি নেতৃবৃন্দ বলেন— “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। বিএনপি পরিবার কষ্টের এই সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত রাখবে।


More News Of This Category