রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

উখিয়া র‌্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা ‘সিকদার’ কে গ্রেফতার করেছে র‍্যাব ১৫

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
উখিয়া র‌্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা ‘সিকদার’ কে গ্রেফতার করেছে র‍্যাব ১৫

নিজস্ব প্রতিবেদক উখিয়া প্রতিনিধিঃ

র‌্যাব পরিচয়ে সংঘটিত আলোচিত অপহরণ মামলার অন্যতম মূলহোতা সিকদার প্রঃ বলি (৪৫) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (২৭ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি উক্ত অপহরণ চক্রের অন্যতম সংগঠক ও সরাসরি ঘটনায় জড়িত ছিলেন বলে জানায় র‌্যাব।

ঘটনার পেছনের কাহিনী: গত ১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১১টায় কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মোঃ রহিমুল্লাহর ছেলে মোঃ হাফিজ উল্লাহকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী— বরখাস্ত সৈনিক সুমন, রাকিব ও সিকদার।

আরও পড়ুনঃ চিংড়ি চাষে বিপ্লব আনতে পারে হরিণা চিংড়ি

তারা র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমকে রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে নিয়ে যায় এবং পরে অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হাফিজ উল্লাহকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

র‌্যাব-১৫ তৎক্ষণাৎ অভিযান শুরু করে। ১৪ জুন বরখাস্ত সৈনিক মোঃ সুমন মুন্সিকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ১৫ জুন সকালে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে ভিকটিম হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

গ্রেফতার সিকদারের ঠিকানা: সিকদার প্রঃ বলি (৪৫), পিতা–আবু, গ্রাম–মরাগাছতলা, ইউনিয়ন–পালংখালী, থানা–উখিয়া, জেলা–কক্সবাজার।

আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


More News Of This Category