বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আমাদের হারানোর আর সম্ভাবনা আর নাই, এবার বিপুল ভোটে আপনারা বিজয় হবেন – এ্যাডভোকেট জালাল উদ্দিন

Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করা হয়।আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন এএসএম হামিদ হাসান ।
গত বুধবার,৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫ টায় কটিয়াদী বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সম্মূখ থেকে শুরু হওয়া মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, কটিয়াদী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে দুপুর থেকে পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়াও গণমিছিল ও সমাবেশে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


More News Of This Category