বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline :
বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,, বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- আমি আপনাদের সেবক হতে চাই, চেয়ারম্যান নয়’: মেহের উত্তরে লোকমান হোসেন মুন্সীর উন্নয়ন অঙ্গীকার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান।

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ, কিশোর ও প্রবীণ—মোট তিনটি ক্যাটাগরিতে প্রায় ১৫০ জন দৌড়বিদ অংশ নেন এবারের আয়োজনে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের রাজার মাঠে মিনি ম্যারাথনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

ম্যারাথনটি রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌড়বিদরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাঁকা পথ ধরে ৫ কিলোমিটার অতিক্রম করে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে দৌড় শেষ করেন। কঠিন পাহাড়ি রাস্তায় দৌড়ে অংশ নিতে পেরে দৌড়বিদদের মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।

প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও মেডেল প্রদান করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম,সদস্য নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা।

অতিথিরা বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া মূখী করতে ও পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বে তুলে ধরা, পর্বতকে রক্ষা করা এবং জনসচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ। এছাড়া, প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানের পর্যটন খাতে নতুন দিগন্ত যোগ করার পাশাপাশি পাহাড় ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করবে,সামনের দিনগুলোতে বিভিন্ন খেলার আয়োজন করবে এই প্রত্যশা সকলের।


More News Of This Category