বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন: অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি ক্ষমতার দাপটে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে চলেছেন।

স্থানীয়দের অভিযোগ, মামুনের মালিকানাধীন অবৈধ কয়েকটি কাঁকড়া (ট্রাকজাতীয় বাহন) দিনে-রাতে বালু পরিবহন করায় এলাকার সড়কগুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। এতে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।

এছাড়া পঁচারকুড়া ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বাঁধের দু’পাশে লক্ষ লক্ষ টাকার বালু রাখায় বাঁধটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় বাঁধ ভেঙে ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে।

আরও পড়ুনঃ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস প্রয়োজন আছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অভিযোগ রয়েছে, সরকারি খাস খতিয়ানের প্রায় ১০ বিঘা জমি মামুন দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন এবং মাছজীবী পরিবারগুলোকে সেই জমি থেকে বিতাড়িত করে সেখানে একক প্রভাব বিস্তার করছেন। পাশেই তার একটি মাছের আড়তে নিয়মিত চাঁদাবাজির ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।

বাধা দিলে মামুনের পক্ষ থেকে হামলা ও হুমকির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। ফলে কেউ মুখ খুলতে সাহস পান না। এদিকে স্থানীয়রা দ্রুত অবৈধ ড্রেজার মেশিন অপসারণ এবং মামুনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়ম, দখলদারি ও পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরণের দুর্যোগ নেমে আসতে পারে পুরো অঞ্চলে।


More News Of This Category