বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস প্রয়োজন আছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মোঃ মনির মন্ডল,সাভারঃ
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মোঃ মনির মন্ডল,সাভারঃ

বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধীকার লঙ্ঘন ঘটেছে যা আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টেড। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধীকার সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

দুপুরে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

আরও পড়ুনঃ দেবহাটা- কালিগঞ্জের ভূমিহীন আন্দোলনের শহীদ নেত্রী জায়েদা স্বরনে শোকসভা অনুষ্ঠিত

এসময় উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার অহেতুক মারনাস্ত্র ব্যবহার বা কঠিনভাবে দমন না করে শান্তিপূর্নভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। মব তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রন করতে হবে বলে জানান উপদেষ্টা।

এসময়, ইলিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বৃষ্টি কম হওয়ায় ইলিশের সরবরাহ কম। তবে দেশের জনগনের চাহিদা মেটাতে এবং ইলিশের দাম নিয়ন্ত্রনে নজরদারি রয়েছে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গনবিশ্বিবদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান সরকার আন্তরিক বলেও জানান তিনি।

অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ রেজিষ্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category