বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের আদিবাসী ছাত্র সমাজ।

২৭ জুলাই রবিবার সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলা পদায়ন বাতিলের দাবি জানান।

আরও পড়ুনঃ নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

এসময় বক্তারা আরো বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যাক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে, তার মানে কি এ জেলায় সকল কর্মকর্তারা নানা ভাবে অপরাধী?

নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। আমরা চাই অতিদ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলী বাতিল এবং আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য বদলী বান্দরবানে না হয় সেদিকে জেলার সকল উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি উশৈহ্লা মারমা এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।


More News Of This Category