রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধকরণ “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) নাচোল বিএমডিএ’র প্রশিক্ষণ কক্ষে “তারুণ্যের উৎসব” পালন উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম।

আরও পড়ুনঃ মোছাঃ নিছপা আক্তার আদালত অবমাননা হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

কর্মশালায় নাচোল উপজেলার তরুণ কৃষক কৃষাণী যাদের সহিত কৃষি ও মাটির সংযোগ রয়েছে তারা অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষকবৃন্দ পানি সংকট এলাকা নাচোলের পানির সমস্যা দূরীকরনে বিভিন্ন পানি সাশ্রয়ী পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে কথা বলেন।

তাছাড়া বিএমডিএ’র চলমান প্রকল্পসহ আগামী কৃষির রুপকল্প বর্ণনা করেন। এছাড়া প্রশিক্ষণে তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়।
শেষে তরুণ কৃষক-কৃষাণীর মধ্যে এডব্লিউডি পাইপ ও ফলদ গাছ বিতরণ করা হয়।


More News Of This Category