বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি:

আজ বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) নীলফামারী জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকাও বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের অ্যাটাক কমিটির সভাপতি মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে নীলফামারী জেলা প্রশাসক নায়ারুজ্জামান, ও জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশের করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নায়িরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী, জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা উপজেলা, আরজু মোঃ সাজ্জাদ

হোসেন, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা ও জেলা প্রশাসন ও জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মরহুমের পরিবারবর্গ সবাই মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন।

আরও পড়ুনঃ নাসিরনগরে বেকারি ও গ্যাস সিলিন্ডার দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করল ভ্রাম্যমান আদালত
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরী। ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


More News Of This Category