রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নাসিরনগরে বেকারি ও গ্যাস সিলিন্ডার দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করল ভ্রাম্যমান আদালত

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর বাজারে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকানে ও চটিপাড়া এলাকায় ভাই ভাই বেকারিতে অভিযান চালিয়ে দুই দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে গ্যাস সিলিন্ডার দোকান মালিক শাহ আলমকে ৫ হাজার টাকা ও চটিপাড়ার ভাই ভাই বেকারির মালিক ইসলাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন বলেন, দীর্ঘদিন ধরে নুরপুর বাজারে গ্যাস সিলিন্ডার দোকান মালিক শাহ আলম অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে।

গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযথ আইনানুগভাবে গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরণ না করার অপরাধে তার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করায় বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নাসিরনগর থানার পুলিশের একটি টীম অভিযানে সহযোগিতা করেন।


More News Of This Category