সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

বাংলাদেশ জাতীয়তাবাদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ / ১৭০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদি আর্দশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দীপংঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক অশোক তালুকদার।

আরও পড়ুনঃ বেরোবিতে প্রফেশনাল মাস্টার্স এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায়,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অজিত দাস,শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনজিৎ সূত্রধর,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস,জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ,দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য কৃষ্ণমোহন রায়,

ছাতর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংঙ্কর দাস,বিশ^ম্ভরপুরের রাজন তালুকদার,তাহিরপুরের দেবেশ রায়,শাল্লা উপহেজরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী,শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,সংগঠনের মহিলা সদস্য পাবর্তী রানী আচার্য্য,ডাঃ বাপ্পু রায়,মানিক লাল দাস,বাবুল রঞ্জন দাস,ঘোষ তালুকদার,রিন্টু রায়,কলিংঙ্ক রায়,দীপক দেবনাথ,রানা তালুকদার ও শান্ত বৈদ্য প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ প্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্হজ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অশোক তালুকদার বলেছেন,বিগত ফ্যাসিবাদি আওয়ামীলীগের আমলে আমরা ভিন্নমত ও জাতীয়তাবাদি দলের আর্দশের সৈনিক হওয়াতে হিন্দু সম্প্রদায়ের কোন কার্যক্রমে অংশগ্রহন করতে পারিনি।

আরও পড়ুনঃ মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের প্রধান দায়িত্ব রাষ্ট্রের

আমরা বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম সারাদেশে ২০০২ সালে এই সংগঠনের কার্যক্রম মুরু করেছিলেন। এই সংগঠনের কার্যক্রম এখন হাওরের জেলা ও উপজেলায় শুরু করা হয়েছে যেন এই সম্প্রদায়ের মানুষজন তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ব্যাপক ভূমিকা পালন করতে পারি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মুক্তিযুদ্ধের অন্যতম একটি সংগঠন। এই সংগঠনের পতাকাতলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে জিয়ার আর্দশে অনুপ্রাণিত হয়ে যোগদানের আহবান জানান। তিনি অবিলম্বে সময় কালক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category