রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বেরোবিতে প্রফেশনাল মাস্টার্স এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ডিজিস্টার ম্যানেজমেন্ট (পিএমডিএম)’ শীর্ষক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার (১৯ জুলাই, ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

আরও পড়ুনঃ মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের প্রধান দায়িত্ব রাষ্ট্রের

এ সময় তাঁর বক্তব্যে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ ও তা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে যারা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন, তারা এখান থেকে প্রাপ্ত জ্ঞানগুলিকে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌছে দিতে পারবেন। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে দুর্যোগের মাধ্যমে সংঘটিত ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মো: এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category