রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ধুনটে বি’স্ফোরক মা’মলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রে’প্তার

মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ 
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে (৫০) বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জিঞ্জিরতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন তরফদার ওই গ্রামের মৃত আজাহার তরফদারের ছেলে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

জানা যায়, গত ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে।

এসময় বিএনপির অর্ধশত নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় ১৭ অক্টোবর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদি হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়।

আরও পড়ুনঃ রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের মতবিনিময় সভা

তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।

এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। এই দুটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ নেতা আল আমিন তরফদার এজাহার়ভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আল আমিন তরফদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর বুধবার থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category