রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর গ্রামের সুপ্রীয়া ম্রী চাকুরির সুবাদে স্বামী সন্তান নিয়ে দীর্ঘ বিশ বছর যাবত বসবাস করতেন ঢাকা মিরপুরে। সেখানে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন ইনস্টিটিউটে দীর্ঘ কুড়িটি বছর নার্স হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সামান্য বেতনের টাকায় মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া এবং সংসার চালাতে মাঝেমধ্যেই হিমসিম খেতে হতো তাকে।

বিগত ১২ বছর আগে হঠাৎ করে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকারাচ্ছন্ন কালো ছায়া। তার স্বামী নিরঞ্জন বাড়ৈ হঠাৎ ব্রেণষ্টোকে মারা যায়। মাথার উপর থেকে সরে যায় বটবৃক্ষ। এরপর থেকে বিভিন্ন চাপের কারণে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।
স্বামীর মৃত্যু, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া মেয়ের চিকিৎসা করতে গিয়ে জমানো সব টাকা শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা 

ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ের লেখাপড়ার খরচ বাসা ভাড়া এ সব কিছুর হিসাব মিলাতে না পেরে চলে আসেন গ্রামের বাড়ি মধুপুরে। চাকরিরত অবস্থায় কিছু কিছু টাকা জমিয়ে বাড়ি করার জন্য ইদিলপুর নামক স্থানে কয়েক শতাংশ জমি তিনি ক্রয় করেন বলে জনা যায়।

কিন্তু অর্থের অভাবে সে জমিতে বাড়ি করতে না পেড়ে অন্যের বাড়িতে মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি জানান। সে তার মেয়েকে নিয়ে নিরাপদ ঠিকানার জন্য আর্থিক সহায়তার চেয়ে দেশবিদেশের সকল হৃদয়বান ব্যাক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

যাতে বিশ বছর বয়সী মেয়েকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে নিজের আশ্রয়স্থলে ঘুমাতে পারেন তিনি।


More News Of This Category