রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা 

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল ঃ 
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল ঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন হেনা কনফেকশনারি, আশা ফুডস এবং আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রবিবার (১৩ জুলাই) বিকেলে

হেনা কনফেকশনারি ফ্যাক্টরির ভেতরে যেখানে বিস্কুট-ব্রেড প্রস্তুত করা হয়, তার পাশেই খোলা টয়লেট দেখা যায়। এছাড়া সেখানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়।

এছাড়া আশা ফুডস ২০১৪ সালের পর থেকে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না করলেও পণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার করে খাদ্য পণ্য প্রস্তুত করে আসছে। আরিফ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অত্যান্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। পাউরুটির ওপর অসংখ্য মাছি দেখতে পাওয়া যায়।

আরও পড়ুনঃ ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক!

এ সকল অপরাধে তিনটি ফ্যাক্টরিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার (সিএম) জনাব অর্ণব চক্রবর্তী।

সার্বিক সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।


More News Of This Category