সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline :
মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ! একটা ফেসবুক রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত; মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,দৈনিক বাংলার সংবাদ রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা’য়ের কুপে স্ত্রী খুন! ঘাতক স্বামী পুলিশের হাতে আটক বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

গত ১২ জুন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় ০২ টি পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফেসবুক পেজ “আমাদের জয়পুরহাট”-এ প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—ফাতেমা বেগম (৫৫), আব্দুল মামুদ (৩০), হামিদুল ইসলাম (৪৮) এবং মোছাঃ শিল্পি (৪৫)। অভিযোগ রয়েছে, আহতদের পরিবারকে মামলা না করার জন্য চাকরির প্রলোভন দেখানো হচ্ছে এবং বেআইনীভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

এই সংক্রান্ত পোস্টটি ৮ জুলাই ২০২৫ তারিখে বেলা ৪টা ৪৫ মিনিটে জয়পুরহাট আমলী আদালতের দৃষ্টিগোচর হলে আদালত বিষয়টিকে The Code of Criminal Procedure, 1898-এর ১৯০(১)(সি) ধারায় আমলে নিয়ে নিজ থেকেই মামলাটি রুজু করেন।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, সাক্ষীদের পরিচয় এবং ঘটনার সময় উল্লেখিত পোস্টে স্পষ্টভাবে না থাকায় ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আদালত জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একজন পুলিশ পরিদর্শকের নিম্ন নয় এমন পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী ২৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

এছাড়াও, ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ আদেশের অনুলিপি ওসির কার্যালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।


More News Of This Category