রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”রসসাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত রবিবার ,৬ জুলাই ২০২৫,নিউইয়র্ক এর লংআইল‍্যান্ডে সবুজে ঘেরা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে বেলমন্ড স্টেট পার্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ”র সাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

শতাধিক রংবেরঙের বেলুন উড়িয়ে সংগঠনের সভাপতি তারক চন্দ্র পন্ডিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে নিউইয়র্ক সহ ট্রাই-স্টেটের কিশোরগঞ্জের তিন শতাধিক প্রবাসী ও অভিবাসী বাংলাদেশি উপস্থিত ছিল।খবর আইবিএননিউজ ।

শহীদুল হাসানের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে বারোটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রীড়া পরিচালনায় সহযোগিতায় ছিলেন এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল।

আরও পড়ুনঃ কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার

চড়ুইভাতির সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন অধ‍্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান। সাংস্কৃতিক পর্বে গান গেয়ে অভিভূত করেন এনামুল হক,আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন।

দুইটি স্বর্ণালঙ্কার সহ দশটি আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রির টিমে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তঠিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করেন ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার ফজলুল হক ,সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মোক্তার হোসেন, নাজিম আহমেদ, আনোয়ার উদ্দিন খান,

ইমরুল হাসান ফেরদৌস,রোকন উদ্দিন, এনামুল হক, সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, চড়ুইভাতি ২০২৫এর আহ্বায়ক তানভীর রায়হান মিঠু, সদস্য সচিব ফয়সাল খান, প্রচার সম্পাদক রাজন দাস, হক এন্ড সন্সের স্বত্বাধিকারী একেএম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের কালাম, হক মেডিকেলের ডা. সায়েরা হক প্রমুখ।


More News Of This Category