রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

সুফিয়ান আহমদ চৌধুরী কবি,ছড়াকার,গল্পকার,সংগঠক,আইনজীবি।১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু-কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল।পরবর্তীতে শিশু-কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে।লেখক দেশ-বিদেশের বাইরে বিভিন্ন পত্র-পত্রিকা,নিউজ পোর্টাল ও সাময়িকী -সংকলনে লিখে চলেছেন অবিরাম।

কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন।তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী ছুটু মিয়া এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী।সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী ।খবর আইবিএননিউজ ।

বর্তমানে নিউইয়র্ক -এর জ‍্যাকসন হাইটসে স্বপরিবারে বসবাস করছেন।তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন‍্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।তাঁর অনবদ্য গ্রন্হসমূহ নিধিরাম সর্দার,রাজার চোখে বানের পানি,স্মৃতির ক‍্যানভাসে,কোলা ব‍্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই,ইলিক ঝিলিক রোদের হাসি,কাকতাড়ুয়ার ভয়,পোড়াবাড়ি,টিকটিকি ঠিকঠিক,খাঁচার পাখির জীবন,নির্বাচিত ১০০ ছড়া,বৃষ্টিভেজা রাত,আমপাতা জামপাতা, ধাপুস ধুপুস,স্বর্ণালি দিনের ডায়েরি,আলোর পতাকা হাতে ও স্বপ্নের ফেরিওয়ালা।

তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আদর্শ বাঙালির মন-মানসিকতার বহি:প্রকাশ ঘটিয়েছেন।স্বদেশ- মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্দুদ্ধ থেকে ভালোবাসায় লেখালেখি ও সম্পাদনা করে আসছেন।তিনি সাহিত্য সাময়িকী “জীবন মিছিল”-এর সম্পাদক। এ ছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ,কিশোর দর্পণ ও বঙ্গবীর।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ

এম সি কলেজ,সিলেট-এর বার্ষিকী পূর্বাশা’র সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে।এখন তাঁর সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে শিশু -কিশোর অন লাইন প্রকাশনা “ইলিক ঝিলিক” ছড়াবিষয়ক অন লাইন প্রকাশনা”টাপুর টুপুর” এবং স্বদেশ ফোরাম -এর মুখপত্র “স্বদেশ কন্ঠ”।দর্পণ প্রকাশ তাঁর নিজস্ব প্রকাশনা প্রতিষ্টান।সুফিয়ান আহমদ চৌধুরী সম্পাদনা ও সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত।

তিনি ছড়া পরিষদ,সিলেট,সিলেট সাহিত‍্য পরিষদ ও স্বদেশ ফোরাম,নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ‍্যাতি অর্জন করেছেন দেশ-বিদেশে।জড়িত রয়েছেন দেশ-বিদেশে সাহিত্য -সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথেও।১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্হাগার সম্পাদক ছিলেন।এরপর দুইবার কার্যকরী সদস‍্যও নির্বাচিত হন বিপুল ভোটে।

তিনি জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক।বর্ণাঢ‍্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরী’র সুপরিচিতি ব‍্যাপক।সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।


More News Of This Category